সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক দিনে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮ জন

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:৫৬

সংগৃহীত

রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। একই সময়ে ১৮ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। এটি এই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তৃতীয় মৃত্যু।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের সোমবার প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তি ঢাকা বিভাগের বাসিন্দা। এর আগে ১২ জানুয়ারি ও ১৯ জানুয়ারি দুইজন ডেঙ্গুতে মারা গিয়েছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নতুন ভর্তি ১৮ জনের মধ্যে:

  • বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩ জন
  • চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১ জন
  • ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪ জন
  • ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৩ জন
  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৩ জন
  • খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১ জন
  • ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২ জন
  • রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১ জন ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধে সতর্কতার আহ্বান জানিয়েছে এবং রোগীর সংখ্যা বৃদ্ধি না পেলে নিয়ন্ত্রণে আনার আশা প্রকাশ করেছে।

 

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top