শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের মন্ত্রী আহসান ইকবাল
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৪
বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তার ঢাকায় আগমনের তথ্য নিশ্চিত করেছে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন।
হাইকমিশন সূত্রে জানা যায়, পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন।
এর আগে তিনি ঢাকায় পৌঁছালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম এবং ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।