বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

আজ সচিবালয়ে প্রথম অফিস করবেন প্রধানমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৬

ছবি: সংগৃহীত

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনার প্রথম কর্মদিবসে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথম অফিস করবেন। দায়িত্ব পালনের আনুষ্ঠানিক সূচনা হিসেবে সকালে তিনি ও তার মন্ত্রিসভার সদস্যরা সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ-এ মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার বেলা ১১টায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা। শ্রদ্ধা নিবেদনের পর তারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন এবং জিয়ারত করবেন।

এরপর সচিবালয়ে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম কর্মদিবসের অফিস কার্যক্রম শুরু করবেন। সেখানে তার মধ্যাহ্নভোজ ও বিকেলে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। নতুন সরকারের শপথ গ্রহণের পর এটিই হবে প্রথম মন্ত্রিসভার বৈঠক।

মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা জানান, প্রথম কর্মদিবসে প্রধানমন্ত্রী সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে পারেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর কাছ থেকে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। এর মধ্য দিয়ে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top