বৃহঃস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৫৫

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানেরা।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর নিজ দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ক্ষমতাসীন দল বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সচিবালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে উপস্থিত ছিলেন—

  • সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান,

  • নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান,

  • বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ তাঁর দ্বিতীয় কার্যদিবসে সচিবালয়ে আসেন। এ সময় তিন বাহিনীর প্রধানেরা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের মাধ্যমে সরকার গঠন করে বিএনপি। এরপর গত মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন।

এর আগে, বুধবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের নিয়ে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে নতুন সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে তিনটি অগ্রাধিকার নির্ধারণ করা হয়। অগ্রাধিকারগুলো হলো—

  • দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা,

  • আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন,

  • বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top