প্রধানমন্ত্রীর ভাষণ রাত ৯টা ৪৫ মিনিটে, সময় পরিবর্তন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:৪০
জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণের সময় পরিবর্তন করা হয়েছে। বিএনপি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, বুধবার রাত ৯টা ৪৫ মিনিটে তার এই ভাষণ সম্প্রচারিত হবে।
এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, নতুন দায়িত্ব নেওয়া প্রধানমন্ত্রী সন্ধ্যা সাড়ে ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তবে পরবর্তীতে সময় পিছিয়ে দেওয়া হয়।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম জাতীয় ভাষণ।
বুধবার সকালে প্রথম কর্মদিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
বিকালে সচিবালয়ে নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে প্রথম বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে জাতীয় নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
জানা গেছে, এই কর্মপরিকল্পনার আওতায় কোন মন্ত্রণালয় কী কাজ করবে, তার বিস্তারিত প্রস্তাব দ্রুত প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।