মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

দায়িত্ব গ্রহণ করলেন ঢাকার দুই সিটিসহ ৬ সিটি করপোরেশনের প্রশাসকেরা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:১৬

ছবি: সংগৃহীত

ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয়টি সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকেরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে তারা দায়িত্ব বুঝে নেন।

স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর কাছ থেকে প্রশাসকেরা দায়িত্ব গ্রহণ করেন। এর আগে সকালে তারা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে প্রশাসকেরা মন্ত্রীর সার্বিক সহযোগিতা কামনা করেন এবং সংশ্লিষ্ট সিটিগুলোর উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এরআগে ২২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর, দক্ষিণসহ দেশের ছয় সিটি কর্পোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা)।

প্রজ্ঞাপন অনুযায়ী, ছয় সিটি করপোরেশনে যে ছয় প্রশাসক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে, তারা হলেন- ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মো. আব্দুস সালাম, খুলনা সিটি কর্পোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি কর্পোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান ও গাজীপুর সিটি কর্পোরেশনে মো. শওকত হোসেন সরকার।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top