বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিল
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৫৪
আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনের স্থগিত নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
ইসি সূত্র জানায়, এই দুই আসনে ভোটগ্রহণের বিষয়ে আজ বিকেলে তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচনের তারিখ, মনোনয়ন জমা, যাচাই-বাছাই ও ভোটগ্রহণসহ সব বিস্তারিত জানানো হবে।
এদিকে, এই দুই আসনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ থাকছে বলেও জানা গেছে।
ইসি কর্মকর্তারা জানান, বগুড়া-৬ আসনটি শূন্য হয় বিএনপি চেয়ারম্যানের পদত্যাগের কারণে, ফলে সেখানে উপনির্বাচনের আয়োজন করা হচ্ছে। অন্যদিকে, শেরপুর-৩ আসনে ভোটের আগে এক প্রার্থীর মৃত্যু হওয়ায় নির্বাচন বাতিল করা হয়েছিল। এখন সেখানে নতুন করে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।