শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

ওআইসির শীর্ষ নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৩

ছবি: সংগৃহীত

সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে সৌদি আরব গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সফরকালে ফিলিস্তিন ইস্যুতে ইসলামিক সহযোগিতা সংস্থা-র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের শীর্ষ নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেন তিনি।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জেদ্দায় ওআইসি সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে সংস্থাটির নির্বাহী পরিচালনা কমিটির চেয়ারপারসন ও গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদুউ, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওয়ালিদ এলখ্রেইজি এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিজয়ের জন্য নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানানো হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়ন আরও বেগবান হবে।

ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দৃঢ় অবস্থান অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়। পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার প্রতি সমর্থন জানান তারা।

উল্লেখ্য, আগামী ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের সভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top