শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬, ১১:৪৪

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের নগরী দুবাইয়ের কেন্দ্রীয় এলাকায় শুক্রবার জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের পর আশপাশের কয়েকটি ভবন কেঁপে ওঠে এবং আকাশে ঘন ধোঁয়া দেখা যায় বলে জানা গেছে।

একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানান, তিনি পরপর দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছেন। এতে আশপাশের ভবনগুলো কেঁপে ওঠে এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুবাইয়ের গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, ধ্বংসাবশেষের কারণে একটি ভবনের বাইরের অংশে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, শেখ জায়েদ সড়কের দিক থেকে সাইরেনের শব্দ শোনা যায়। ঘটনার পরপরই এলাকা ঘিরে ফেলে দুবাই পুলিশ এবং নিরাপত্তা জোরদার করা হয়।

জানা গেছে, বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্ট ভবনটি উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছে। ঘটনাটি ঘটেছে দুবাই আন্তর্জাতিক আর্থিক কেন্দ্র এলাকায়।

এর আগে বৃহস্পতিবার দুবাই কর্তৃপক্ষ একটি ছোট ড্রোন–সংক্রান্ত ঘটনার কথাও জানিয়েছিল।

গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। ওই সংঘাতের প্রভাবে এ পর্যন্ত অন্তত ২৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে সাতজন মার্কিন সেনা সদস্য এবং ১১ জন বেসামরিক নাগরিক রয়েছেন।

সূত্র: এনডিটিভি

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top