যখন থেকে গনপরিবহন পর্যাপ্ত তেল পাবেন, যা বললেন পরিবহনমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১৮:০৮
দূরপাল্লার বাসসহ গণপরিবহনে শনিবার (১৪ মার্চ) রাত থেকে পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহ করা হবে বলে জানিয়েছেন শেখ রবিউল আলম, যিনি বর্তমানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দায়িত্বে আছেন।
রাজধানীর গুলিস্তান এলাকায় শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য নিশ্চিত করেন। মন্ত্রী জানান, আজ রাত থেকেই দূরপাল্লা ও গণপরিবহনের ক্ষেত্রে তেলের রেশনিং আর থাকবে না এবং বাসগুলো প্রয়োজন অনুযায়ী জ্বালানি পাবে।
এর আগে মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে চলমান সংঘাতের প্রভাব পড়ে দেশের জ্বালানি সরবরাহে। পরিস্থিতি মোকাবিলায় জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে গত ৬ মার্চ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের জন্য তেল সরবরাহে নির্দিষ্ট সীমা বেঁধে দেয়।
সেই নির্দেশনা অনুযায়ী, একটি মোটরসাইকেল দিনে সর্বোচ্চ ২ লিটার পেট্রল বা অকটেন নিতে পারত এবং ব্যক্তিগত গাড়ির জন্য সীমা ছিল ১০ লিটার। স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) ও মাইক্রোবাস প্রতিদিন ২০ থেকে ২৫ লিটার তেল পেত। অন্যদিকে পিকআপ বা লোকাল বাস ৭০ থেকে ৮০ লিটার ডিজেল নিতে পারত এবং দূরপাল্লার বাস, ট্রাক বা কনটেইনারবাহী যান প্রতিদিন ২০০ থেকে ২২০ লিটার পর্যন্ত তেল পেত।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।