সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে আলোচনা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১৮:২০
সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি জাতীয় সংসদের ফ্লোরে আলোচনায় উঠতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (১৪ মার্চ) বাংলাদেশ জাতীয় সংসদ-এ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আসন্ন সংসদ অধিবেশনের সময়সূচি, আলোচ্যসূচি এবং বিভিন্ন আইন উত্থাপনের বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি রাষ্ট্রপতির ভাষণের ওপর কত ঘণ্টা আলোচনা হবে—সেটিও বৈঠকে নির্ধারণ করা হয়েছে।
তিনি জানান, ১৫ মার্চের অধিবেশন শেষে সংসদ মুলতবি করা হবে এবং ঈদের ছুটি শেষে আগামী ২৯ মার্চ আবার অধিবেশন শুরু হবে। এরপর এপ্রিল মাসজুড়ে সংসদের কার্যক্রম চলবে।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা বিভিন্ন অধ্যাদেশ একটি বিশেষ কমিটির কাছে পাঠানো হবে। কমিটি সেগুলো পর্যালোচনা ও যাচাই-বাছাই করে প্রতিবেদন আকারে সংসদে উপস্থাপন করবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।