শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

নতুন প্রশাসক পেলো আরও পাঁচ সিটি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১৮:৩২

সংগৃহীত

দেশের কয়েকটি সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে।

শনিবার (১৪ মার্চ) জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন তারা।

নিয়োগপ্রাপ্ত প্রশাসকদের মধ্যে রয়েছেন—

  • বরিশাল সিটি কর্পোরেশনে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন,
  • রাজশাহী সিটি কর্পোরেশনে মো. মাহফুজুর রহমান,
  • ময়মনসিংহ সিটি কর্পোরেশনে মো. রুকুনোজ্জামান রোকন,
  • রংপুর সিটি কর্পোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী এবং
  • কুমিল্লা সিটি কর্পোরেশনে মো. ইউসুফ মোল্লা।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংশোধিত অধ্যাদেশের ধারা ২৫ক-এর উপধারা (৩) অনুযায়ী নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তারা বিধি অনুযায়ী ভাতা প্রাপ্য হবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর করা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top