শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

ঈদে কর্মস্থলে ফেরার প্রস্তুতি: আজ অনলাইনে ২৪ মার্চের ট্রেন টিকিট বিক্রি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১১:১৮

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে ঘরমুখো মানুষের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ শনিবার (১৪ মার্চ)। আজ সকাল ৮টা থেকে আগামী ২৪ মার্চের ট্রেনযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে দেওয়া হচ্ছে।

সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

এর আগে গত ১৩ মার্চ বিক্রি হয়েছে ২৩ মার্চের টিকিট। আগামী ১৫ মার্চ বিক্রি হবে ২৫ মার্চের টিকিট, ১৬ মার্চ ২৬ মার্চের, ১৭ মার্চ ২৭ মার্চের, ১৮ মার্চ ২৮ মার্চের এবং ১৯ মার্চ ২৯ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট।

তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ২২ মার্চের ট্রেনের টিকিট বিক্রির তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে রেলওয়ে।

এদিকে যাত্রীদের সুবিধার্থে নন-শীতাতপ নিয়ন্ত্রিত কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাত্রার টিকিট ট্রেন ছাড়ার আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী একবারই কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি আসন সংগ্রহের সুযোগ থাকবে। তবে কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top