বাংলাদেশ–তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ১৩:৫৯
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং তুরস্কের আঙ্কারায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় এই বৈঠক সম্পন্ন হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের প্রচারণার অংশ হিসেবে ড. খলিলুর রহমান ঢাকা ত্যাগ করেন। নিউইয়র্ক যাওয়ার পথে তিনি তুরস্কে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন এবং সেখানে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়, বিশেষ করে মুসলিম বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা, মানবিক সহযোগিতা এবং আন্তর্জাতিক মঞ্চে পারস্পরিক সমর্থন জোরদারের বিষয় আলোচনা হয়।
উভয় পক্ষ বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও সুদৃঢ় করার আশাবাদ প্রকাশ করেন। পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের জনগণের কল্যাণে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।