ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে আব্দুর রহমান সানী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ১৭:১৬
ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুর রহমান সানী। রোববার (১৫ মার্চ) তাকে এই দায়িত্ব দেওয়া হয়, যাতে স্থানীয় জনগণের দৈনন্দিন কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।
বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় সূত্রের খবর, ঢাকা-১৭ আসনের বিভিন্ন প্রশাসনিক ও জনসম্পৃক্ত কাজ সমন্বয়ের লক্ষ্যে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, স্থানীয় জনগণের বিভিন্ন প্রয়োজন ও কার্যক্রম দ্রুত সমাধানের সুবিধার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।