হরমুজ প্রণালি অভিযানে ট্রাম্পের আহ্বানে সাড়া দেয়নি জার্মানি ও গ্রিস
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ১৮:৪৭
হরমুজ প্রণালি পুনরায় চালু করতে বিভিন্ন দেশের কাছে সামরিক সহায়তা চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার আহ্বানে সাড়া দেয়নি ইউরোপের দুই দেশ জার্মানি ও গ্রিস।
সোমবার (১৬ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের সঙ্গে চলমান সংঘাতের পর হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে বিভিন্ন দেশের কাছে সামরিক জাহাজ মোতায়েনের আহ্বান জানিয়েছেন ট্রাম্প। কিন্তু মিত্র দেশ জাপান ও অস্ট্রেলিয়ার কাছ থেকে প্রত্যাশিত সমর্থন না পাওয়ার পর জার্মানি ও গ্রিসও তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
জার্মান সরকারের এক মুখপাত্র বলেন, ইরানের সঙ্গে চলমান এই যুদ্ধে ন্যাটোর কোনো সম্পৃক্ততা নেই। ফলে জার্মানি এ সংঘাতে অংশ নেবে না এবং সামরিক শক্তি ব্যবহার করে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার উদ্যোগেও জড়াবে না।
তিনি আরও বলেন, “যতদিন এই যুদ্ধ চলবে, ততদিন আমরা এতে কোনো ধরনের অংশগ্রহণ করব না।”
এদিকে গ্রিস সরকারও একই অবস্থান জানিয়েছে। দেশটির সরকারের মুখপাত্র পাভলোস মারিনাকিস স্পষ্টভাবে বলেছেন, হরমুজ প্রণালি ঘিরে কোনো সামরিক অভিযানে গ্রিস অংশ নেবে না।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।