বৃহঃস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১৮:৪৫

সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-কে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে।

পাঠানো বার্তায় মোদি বলেন, ভারত সরকার ও দেশের জনগণের পক্ষ থেকে তিনি তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে ঈদের আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি উল্লেখ করেন, পবিত্র রমজান মাসে ভারতসহ বিশ্বজুড়ে মুসলমানরা রোজা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধির সময় অতিবাহিত করেছেন।

চিঠিতে তিনি আরও বলেন, ঈদুল ফিতর মানুষের মধ্যে সহমর্মিতা, ভ্রাতৃত্ব ও ঐক্যের চেতনা জাগ্রত করে। এই উৎসব বিশ্বব্যাপী শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ বয়ে আনুক—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে মোদি আশা প্রকাশ করেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে। একইসঙ্গে তিনি তারেক রহমানের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের কথাও উল্লেখ করেন।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ফোন করেও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছিলেন নরেন্দ্র মোদি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top