পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ১৫:৩৩
ঈদের আনন্দ শুধু উৎসবেই সীমাবদ্ধ নয়, পারস্পরিক সম্প্রীতি ও সম্মানের মধ্য দিয়েই তা পূর্ণতা পায়- এমন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঈদের দিনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সড়কে দাঁড়িয়ে থাকা প্রধানমন্ত্রীর কাছে দায়িত্ব পালনরত এক পুলিশ সার্জেন্ট দৌড়ে আসেন। তাকে দেখে প্রধানমন্ত্রী হাসিমুখে এগিয়ে গিয়ে কোলাকুলি করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
ভিডিওতে আরও দেখা যায়, পুলিশ সার্জেন্ট প্রথমে স্যালুট দিয়ে হাত মেলাতে এগিয়ে আসেন। এ সময় প্রধানমন্ত্রী সাদামাটা আচরণে তাকে কাছে টেনে বুকে জড়িয়ে ধরেন। রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীর এমন আন্তরিকতায় ওই পুলিশ সদস্যসহ আশপাশের উপস্থিত মানুষের মাঝেও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সমাজকল্যাণমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি লেখেন, এই দৃশ্য ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে এবং এমন রাষ্ট্রই কাম্য।
প্রধানমন্ত্রীর এমন সহজ-সরল ও মানবিক আচরণে মুগ্ধতা প্রকাশ করছেন সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে বহু মানুষ ভিডিওটি ছড়িয়ে দিয়ে নিজেদের অনুভূতি জানাচ্ছেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।