বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

রাজধানীতে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ডিএমপির কঠোর অভিযান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬, ১২:২৯

সংগৃহীত

রাজধানীর ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে কঠোর অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (১ এপ্রিল) সকাল ১০টা থেকে মগবাজার মোড় থেকে বাংলামোটর পর্যন্ত অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ।

অভিযানের শুরুতে ইমরান আহমেদ সাংবাদিকদের বলেন, জনদূর্ভোগ কমানো এবং পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে অবৈধ দোকান, রেস্টুরেন্ট ও ওয়ার্কশপের বর্ধিতাংশ উচ্ছেদ করা হচ্ছে। এছাড়া ফুটপাত ও রাস্তা দখল করে রাখা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

দেখা গেছে, মগবাজার থেকে বাংলামোটর পর্যন্ত ফুটপাতে দোকানের বর্ধিতাংশ, মোটরসাইকেল এবং রাস্তার মধ্যে থাকা অবৈধ দোকান উচ্ছেদ করা হচ্ছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, সকাল ১০টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কের পাশে অবস্থিত খাবার রেস্টুরেন্ট, যানবাহন মেরামতের ওয়ার্কশপ, ওয়েল্ডিং ওয়ার্কশপ, পোশাক ও আসবাবপত্রের দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top