বিএনপি ইতিহাস বিকৃত হতে দেবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ১৫:৩৩
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিগত সরকার ইতিহাসকে নিজেদের মতো করে বিকৃত করলেও বিএনপি তা কোনোভাবেই হতে দেবে না। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘স্বাধীনতার ঘোষক ও রণাঙ্গনের জিয়া’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী আরও বলেন, শহীদ জিয়ার ইতিহাস থেকে মুছে ফেলা সম্ভব নয় এবং সব দলকে সঙ্গে নিয়ে দেশের গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নেবে বিএনপি।
অন্যদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, বর্তমান সরকার জ্বালানি সংকট মোকাবিলায় সফলভাবে কাজ করছে এবং ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করার কাজ চলমান রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।