মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

মন্ত্রণালয়ে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ১৫:৩৪

সংগৃহীত

পানিসম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর পানি ভবনে বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় হুঁশিয়ারি দেন, যে মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না।

মন্ত্রী বলেন, জনগণ দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার জন্য বিএনপিকে ক্ষমতায় এনেছে। অতীতে খাল খননের নামে অর্থ আত্মসাৎ হলেও এখন থেকে কোনো অনিয়ম বা দুর্নীতি মেনে নেওয়া হবে না।

এছাড়া, তিনি জনগণের উপকারে আসবে না এমন কোনো প্রকল্প গ্রহণ না করার প্রতিশ্রুতি দেন এবং পানির অপচয় রোধ, দূষণ ও সঠিক ব্যবহারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top