বাংলাদেশের ছয়টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করতে অনুমোদন দিলো ইরান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬, ১২:৩৭
মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে আটকে থাকা বাংলাদেশের ছয়টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করার অনুমতি দিয়েছে ইরান। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী বুধবার (১ এপ্রিল) এই তথ্য জানিয়েছেন।
ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের আটকা পড়া ছয়টি জাহাজকে ইতিমধ্যে নিরাপদে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। জাহাজগুলোকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য ইরান ও বাংলাদেশ যৌথভাবে কাজ করছে।
রাষ্ট্রদূত উল্লেখ করেন, বাংলাদেশি নাগরিকদের সহায়তার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তবে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের আনুষ্ঠানিক বিবৃতিতে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। তার ভাষায়, “শুধু উদ্বেগ প্রকাশ নয়, এ ধরনের পরিস্থিতিতে স্পষ্ট নিন্দা জানানোও প্রত্যাশিত।”
কূটনৈতিক সম্পর্কের প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ ইরানের ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম দেশ এবং কঠিন সময়ে একে অপরের পাশে থাকার প্রত্যাশা রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।