শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

ত্রাণমন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে আনা হয়েছে ঢাকায়, এভারকেয়ারে ভর্তি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ২০:২৪

ছবি: সংগৃহীত

দুর্যোগ ও ত্রাণমন্ত্রী ও রংপুর বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুকে অসুস্থ অবস্থায় ঢাকায় এনে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেল ৪টা ১০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। পরে হেলিকপ্টারের মাধ্যমে তাকে ঢাকায় নিয়ে আসা হয় এবং হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, দুই দিনের লালমনিরহাট সফরে শনিবার সকাল সোয়া ৮টার দিকে তিনি ঢাকার বিমানবন্দর থেকে সৈয়দপুরে পৌঁছান। সেখানে বিমান থেকে নেমে বিশ্রাম কক্ষে বসে নেতাকর্মীদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ মাথা ঘুরে অসুস্থ বোধ করেন।

পরে দ্রুত তাকে সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়, যেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top