দেশজুড়ে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ, প্রথম ধাপে ৫ জেলায় শুরু
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১৬:০৯
দেশের নাগরিকদের জন্য ডিজিটাল স্বাস্থ্যসেবা আরও সহজ করতে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর ঘোষিত ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে এই কার্যক্রম বাস্তবায়নের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আজ বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. শামসুর রহমান শিমুল বিশ্বাসের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়, ই-হেলথ কার্ড চালুর জন্য একটি প্রকল্প বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
জবাবে বলা হয়, ১৮০ দিনের কর্মসূচির আওতায় নাগরিকদের এই ডিজিটাল স্বাস্থ্য কার্ড দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে চিকিৎসা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত থাকবে।
প্রাথমিকভাবে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী জেলায় এই কার্ড কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। পরে ধাপে ধাপে এটি সারাদেশে সম্প্রসারণ করা হবে। ই-হেলথ কার্ডটি ইলেকট্রনিক রোগী ব্যবস্থাপনা সিস্টেমের সঙ্গে সংযুক্ত থাকবে, ফলে রোগীর স্বাস্থ্য তথ্য ডিজিটালি সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা সম্ভব হবে।
এদিকে, দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজি প্রশিক্ষণ সংক্রান্ত প্রশ্নের জবাবে জানানো হয়, সরকারের ইশতেহারে শিক্ষকদের দক্ষতা ও শিক্ষাদানের মানোন্নয়নে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে।
এই বিষয়ে জাতীয় সংসদে আলোচনায় অংশ নিয়ে চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী হুম্মাম কাদের চৌধুরী প্রশ্ন উত্থাপন করেন। এর আগে সংসদ অধিবেশনে বিষয়টি নিয়ে আলোচনা হয় জাতীয় সংসদ-এ।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।