বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

ডিজেল-জেট ফুয়েল নিয়ে নিয়ে চট্টগ্রাম বন্দরে ৩ জাহাজ, খালাস শুরু

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১৯:৪২

ছবি: সংগৃহীত

বন্দরে পৌঁছেছে তিনটি জাহাজ। মঙ্গলবার থেকে এসব জাহাজ থেকে জ্বালানি খালাস কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন।

সংস্থাটি জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে ‘এমটি গ্রেট প্রিন্সেস’ নামের জাহাজটি ডলফিন জেটি-৬-এ অবস্থান নিয়ে জ্বালানি খালাস করছে। জাহাজটি সিঙ্গাপুর থেকে প্রায় ১১ হাজার মেট্রিক টন বিমান জ্বালানি বহন করে এনেছে।

অন্যদিকে, ইন্দোনেশিয়ার পতাকাবাহী ‘এমটি লুসিয়া সোলিস’ জাহাজটি ৯ এপ্রিল মালয়েশিয়া থেকে যাত্রা শুরু করে মঙ্গলবার রাত ১১টার দিকে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। জাহাজটিতে প্রায় ৩৪ হাজার মেট্রিক টন ডিজেল রয়েছে। বর্তমানে লাইটারেজ পদ্ধতিতে জ্বালানি খালাস চলছে। আজ বুধবার দুপুরে জাহাজটি ডলফিন জেটি-৫-এ ভেড়ার কথা রয়েছে।

বিপিসির কর্মকর্তারা জানান, চট্টগ্রাম বন্দরের গভীরতার সীমাবদ্ধতার কারণে বড় জাহাজগুলো প্রথমে বহির্নোঙরে অবস্থান নিয়ে আংশিক জ্বালানি খালাস করে। এরপর জেটিতে ভেড়ার পর অবশিষ্ট জ্বালানি খালাস করা হয়।

এদিকে, ডেনমার্কের পতাকাবাহী ‘এমটি টর্ম দামিনি’ জাহাজটি প্রায় ৩২ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে মঙ্গলবার রাত থেকে বহির্নোঙরে জ্বালানি খালাস করছে। জাহাজটি আজ বুধবার ডলফিন জেটি-৬-এ পৌঁছানোর কথা রয়েছে। জাহাজটি ৯ এপ্রিল মালয়েশিয়া থেকে যাত্রা শুরু করে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top