যুদ্ধবিরতি শুরুর ঘণ্টা না পেরোতেই লেবাননে ফের হামলা, ইসরাইলের বিরুদ্ধে লঙ্ঘনের অভিযোগ
আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১২
লেবাননে সদ্য কার্যকর হওয়া যুদ্ধবিরতি শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যেই তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইসরাইলের বিরুnfvদ্ধে। দেশটির দক্ষিণাঞ্চলে গোলাবর্ষণ ও সামরিক তৎপরতা অব্যাহত রাখার কথা জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএর বরাতে জানা গেছে, খিয়াম ও দিব্বিন এলাকায় ইসরাইলি বাহিনী গোলাবর্ষণ চালিয়েছে। পাশাপাশি মেশিনগানের গুলিবর্ষণসহ বিভিন্ন ধরনের সামরিক কার্যক্রমও অব্যাহত রয়েছে।
এদিকে পশ্চিম বেকা উপত্যকায় ইসরাইলি নজরদারি বিমানের তৎপরতা বেড়েছে। বিশেষ করে রাশায়া অঞ্চল ও জাবাল আল-শাইখের পশ্চিমাংশে এসব বিমানের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এর আগে, বৃহস্পতিবার রাতে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন–এর সঙ্গে আলোচনা শেষে এই ঘোষণা আসে।
বাংলাদেশ সময় শুক্রবার ভোর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও, তা নিয়ে শুরু থেকেই অনিশ্চয়তা দেখা দেয়।
ইসরাইলের ভেতরেও এই যুদ্ধবিরতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। তাদের মতে, যুক্তরাষ্ট্রের চাপেই তেলআবিব এই সিদ্ধান্তে সম্মত হয়েছে, যা দেশটির জনগণের প্রত্যাশার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে এখন পর্যন্ত অন্তত ২ হাজার ১৯৬ জন নিহত এবং ৭ হাজার ১৮৫ জন আহত হয়েছেন।
সূত্র: আলজাজিরা
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।