শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আবেদন খতিয়ে দেখছে ভারত
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩১
দণ্ডপ্রাপ্ত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে বাংলাদেশে ফিরিয়ে আনার আবেদন প্রসঙ্গে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বিষয়টি বর্তমানে পর্যালোচনায় রয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভারতের রাজধানী দিল্লি-তে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এই অনুরোধ এসেছে এবং তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।
রণধীর জয়সওয়াল বলেন, বিষয়টি নিয়ে ভারত সব অংশীজনের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ভারত বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
তিনি আরও জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করার এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ পুনর্ব্যক্ত করেছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।