বৃহঃস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

জামালপুরে গৃহবধুকে দলবদ্ধভাবে ধর্ষণের দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১৮:১৮

ছবি: সংগৃহীত

জামালপুরে এক গৃহবধূকে দলবদ্ধভাবে ধর্ষণের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেক আসামিকে দুই লাখ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

আজ দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন জামালপুর পৌর এলাকার বুলবুল আহমেদ, কালাম মাক্কু ও রুকু।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৪ মে রাতে জামালপুর পৌর এলাকার শাহ জামালের মাজারের সামনে থেকে ওই গৃহবধূকে অপহরণ করা হয়। পরে তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়।

এ ঘটনায় গৃহবধূর স্বামী জামালপুর সদর থানায় মামলা করেন। মামলার প্রায় দুই বছর পর ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top