দীর্ঘ প্রতীক্ষার পর বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর গড়ার উদ্যোগ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২৬, ১৫:৩৪
বগুড়ার বহু প্রতীক্ষিত আন্তর্জাতিক বিমানবন্দর প্রকল্প বাস্তবায়নে নতুন করে গতি এসেছে। বগুড়া এয়ারফিল্ডকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার।
পরিদর্শনে অংশ নেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং বিমানবাহিনী প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রতিমন্ত্রী জানান, এখানে ফ্লাইং একাডেমি চালু করে পাইলট তৈরি করা হবে এবং রানওয়ে সম্প্রসারণ করে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সক্ষমতা তৈরি করা হবে।
বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, উত্তরাঞ্চলে আধুনিক বিমান ঘাঁটি হিসেবে বগুড়া দ্রুতই প্রস্তুত হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।