বৃহঃস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে, অভিযান অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২৬, ১৫:৩৫

সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে এবং অভিযান চলমান থাকবে।

সচিবালয়ে এক বৈঠক শেষে তিনি বলেন, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও অস্ত্রধারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। যৌথ বাহিনী ও এককভাবে আইনশৃঙ্খলা বাহিনী এ কার্যক্রম চালাচ্ছে।

তিনি দাবি করেন, সরকারের তালিকা অনুযায়ী বড় অপরাধীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top