বৃহঃস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

সাবেক জাবি ভিসি ফারজানা ইসলামের আয়কর নথি জব্দের নির্দেশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২৬, ১৫:৩৯

সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য ফারজানা ইসলাম-এর বিরুদ্ধে ওঠা নিয়োগ বাণিজ্যের অভিযোগে তার আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত-এর বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত আসে। আবেদন করেন সংস্থাটির সহকারী পরিচালক খোরশেদ আলম।

দুদকের আবেদনে বলা হয়, ফারজানা ইসলাম ও তার স্বামী মো. আখতার হোসেনের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব সম্পদ গোপনের আশঙ্কা থাকায় আয়কর নথি যাচাই ও জব্দ করা প্রয়োজন।

আদালত অভিযোগের অনুসন্ধান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট আয়কর নথি সংগ্রহের অনুমতি দেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top