জ্বালানীর অভাবে কেমন হতে পারে ঢাকার চিত্র?
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১৬:১০
মধ্যপ্রাচ্চ্যের আকাশ ভাড়ি হয়ে আছে যেকোন মুহূর্তে নেমে আসতে পারে ভাড়ি বর্ষণ। যে বর্ষণে প্লাবিত হয়ে যেতে পারে গোটা অঞ্চল। বিশ্ব জ্বালানীর রাজধানী খ্যাত মধ্যপ্রাচ্য যদি শান্ত না হয় তাহলে পৃথিবী কতটা ভয়াবহতার সাক্ষী হতে পারে তা নিয়ে কিছুটা কল্পনা করা যাক।
জ্বালানী শূন্য পৃথিবী ভাবতেই যেন কল্পনাতীত মনে হয় তবে যদি সত্যি সেই দিন সামনে এসে যায়, তবে সেই পরিবেশ আপনার কাছে বেশ অপরিচিত মনে হবে। সকালে ঘুম থেকে উঠে খাবার টেবিলে বসে হাত পাখার বাতাসে, সকালের নাস্তা করে ব্যাগটি কাঁধে নিয়ে বের হয়, চির চেনা মোটরবাইকটার দিকে এক পলক তাকিয়ে, পাশে রাখা সাইকেলের প্যাডেলে ভড় দিয়ে রাস্তায় চলে আসলেন।
জ্বালানী সংকটের জন্য অনেক অফিস বন্ধ হয়ে গিয়েছে তাই বেকারত্ব আরো বৃদ্ধি পেয়েছে। রাস্তায় ঠ্যালাগাড়ি ও ভ্যানে চেপে মানুষ মালপত্র গুছিয়ে নিজ গ্রামে ফিরে যাচ্ছে। আপনি সরকারি চাকুরীজীবী হওয়ার সুবাদে আপনার চাকুরীটি টিকে আছে। তবে শহর যেন ঈদের সময়ের মত ফাঁকা আগের মত সেই ব্যাস্ততা বা কোলাহল নেই।
লেখক: মো. আমিনুল ইসলাম, ইনচার্জ, মাল্টিমিডিয়া রিপোর্টার, নিউজফ্ল্যাশ৭১
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।