মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জামায়াতে ইসলামীতে যোগদান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৮

সংগৃহীত

বাংলাদেশ ছাত্রশিবিরের সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম শনিবার (২৭ ডিসেম্বর) জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তিনি জামায়াতের বসুন্ধরা কার্যালয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে দলটির সঙ্গে যুক্ত হন।

জাহিদুল ইসলাম ছাত্রশিবিরের ২০২৫ সেশনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top