শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারী:মেঘনা আলম

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬, ২৩:১৭

সংগৃহীত

অভিনেত্রী ও বিগত নির্বাচনে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী মেঘনা আলম বলেছেন, বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাস–এর কোনো অঘটন ঘটলে তার জন্য অনেকটাই দায়ী থাকবে পাটওয়ারীর অনিয়ন্ত্রিত বক্তব্য। শুক্রবার (১৩ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে মেঘনা আলম জানান, একসময় নির্বাচনী প্রচারের সময় তিনি যখন মির্জা আব্বাসকে লিফলেট দেন, তখন আব্বাস একজন জ্যেষ্ঠ নেতা হওয়া সত্ত্বেও চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে তা গ্রহণ করেন। তার মতে, এই আচরণ থেকেই তিনি মির্জা আব্বাসের ভদ্রতা ও শিষ্টাচার সম্পর্কে ধারণা পান।

তিনি আরও লেখেন, সে সময় মির্জা আব্বাস তাকে বলেছিলেন যে তার বিরুদ্ধে দুই শতাধিক মামলা রয়েছে। জবাবে মেঘনা আলম তাকে সাহস দিয়ে বলেন, জনপ্রিয় মানুষের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা নিয়ে ভেঙে পড়ার কিছু নেই।

সম্প্রতি পাটওয়ারীর একটি মন্তব্যে মির্জা আব্বাসের ছেলেকে নিয়ে কথা বলার বিষয়টিও উল্লেখ করেন তিনি। তার মতে, সন্তানের প্রসঙ্গ মানুষের কাছে অত্যন্ত সংবেদনশীল, তাই এ ধরনের মন্তব্য করা ঠিক হয়নি।

পোস্টের শেষে মেঘনা আলম আশা প্রকাশ করেন, মির্জা আব্বাস দ্রুত সুস্থ হয়ে আবার সক্রিয় রাজনীতিতে ফিরবেন। তবে তার কোনো ক্ষতি হলে পাটওয়ারীর অনিয়ন্ত্রিত বক্তব্যকে বড় কারণ হিসেবে দেখা হবে বলেও মন্তব্য করেন তিনি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top