পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে অভিনন্দন জানালেন ডা. শফিকুর রহমান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ১৫:৫৪
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে সিরিজে ঐতিহাসিক জয় অর্জন করেছে। জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এই সাফল্যের জন্য দলের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
ডা. শফিকুর রহমান সোমবার গণমাধ্যমে পাঠানো বার্তায় বলেন, “১৫ মার্চ ঢাকার মিরপুর স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশের ক্রিকেটাররা অসাধারণ দক্ষতা, আত্মবিশ্বাস ও দলগত ঐক্যের পরিচয় দিয়েছে। শেষ পর্যন্ত মাত্র ১১ রানের ব্যবধানে জয় এবং সিরিজ নিশ্চিত করা দেশের জন্য গৌরবের বিষয়।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ ক্রিকেট দলের এই নজরকাড়া পারফরম্যান্স দেশবাসীকে আনন্দিত ও গর্বিত করেছে। খেলাধুলার এই সাফল্য তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি করবে।”
ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ভবিষ্যতেও তাদের সাফল্যের ধারাকে অব্যাহত রাখবে এবং দেশের জন্য আরও গৌরব ও সুনাম বয়ে আনবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।