বৃহঃস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

আওয়ামী লীগের নেতাদের জামিনে ক্ষোভ ডাকসু ভিপি সাদিক কায়েমের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৮:৪৮

সংগৃহীত

আওয়ামী লীগের শীর্ষ নেতাদের জামিন পাওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

পোস্টে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘বদি, আইভিসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা জামিন পাচ্ছে। তাদের কার্যালয়গুলো খুলে দেওয়া হচ্ছে। একদিকে এই গণশত্রুরা বের হচ্ছে, অন্যদিকে জুলাইয়ের আন্দোলনকারীদের ঢোকানোর নীলনকশা চলছে।’

তিনি আরও অভিযোগ করেন, ‘সুরক্ষা অধ্যাদেশ’ উপেক্ষা করে কথিত পুলিশ হত্যা তদন্তের নামে জুলাই আন্দোলনকে মুছে ফেলার অপপ্রয়াস চলছে। যারা এই ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসিত করছেন, তাদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে সাদিক কায়েম বলেন, এই আত্মঘাতী পদক্ষেপের পরিণতি থেকে কেউ রেহাই পাবেন না।

ডাকসু ভিপি আরও দাবি করেন, বাংলাদেশ ব্যাংক–এর গভর্নর পদে নাটকীয় পরিবর্তনের পর সরকার-ঘনিষ্ঠদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানকে অন্যায্য সুবিধা দেওয়া শুরু হয়েছে। গণভোট ও জুলাই সনদের চেতনাকে উপেক্ষা করে দলীয়করণ ও রাজনৈতিক পরিচয়ে সুবিধা দেওয়ার সংস্কৃতি ফিরে আসছে বলেও অভিযোগ করেন তিনি।

পোস্টের শেষাংশে সাদিক কায়েম বলেন, এভাবে চলতে থাকলে জাতির ভাগ্যে দাসত্ব ছাড়া কিছুই জুটবে না। সময়ের এই সন্ধিক্ষণে শুভবুদ্ধির উদয় জরুরি, নচেৎ ইতিহাসের কাঠগড়ায় কাউকেই রেহাই দেওয়া হবে না।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top