বাবা হারালেন আমজনতার দলের মহাসচিব তারেক রহমান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ মার্চ ২০২৬, ১১:৩৪

ছবি: সংগৃহীত

আমজনতার দলের মহাসচিব তারেক রহমানের বাবা আব্দুল লতিফ মারা গেছেন।

বুধবার সন্ধ্যায় বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছেন তারেক রহমান।

তিনি জানান, ইফতারের আগে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বাবা আব্দুল লতিফ মারা গেছেন।

পোস্টে তিনি গভীর শোক প্রকাশ করে লিখেছেন, তার বাবা আর নেই। তিনি লিখেছেন— ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top