স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি: সারজিস আলম
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩১
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এমনটাই জানিয়েছেন দলটির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, দেশ নতুন একটি গণতান্ত্রিক উত্তরণের পথে এগোচ্ছে এবং এনসিপি তৃতীয় প্রধান রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। তিনি আরও উল্লেখ করেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও এনসিপি জাতীয় নির্বাচনে অংশ নিয়ে সফল হয়েছে। তাই স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের ভুল যাতে না হয়, সেই বিষয়টি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে উপজেলা ও সাংগঠনিক পর্যায়ে গিয়ে প্রাথমিকভাবে স্থানীয় প্রার্থী ঘোষণা করা হবে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।