নির্বাচনী তহবিলের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা তাসনিম জারার
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া চিকিৎসক ও সমাজকর্মী তাসনিম জারা তাঁর নির্বাচনী তহবিলে প্রাপ্ত অনুদানের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
পোস্টে তাসনিম জারা লেখেন, “আমাদের নির্বাচনী তহবিলে যে আপনারা অনুদান দিয়েছিলেন, তার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের পরিপ্রেক্ষিতে যারা প্রদত্ত অনুদান ফেরত পেতে চান, তারা দয়া করে নিঃসংকোচে নির্ধারিত ফর্মটি পূরণ করে অর্থ ফেরত নিন।”
তিনি জানান, যারা ব্যাংকের মাধ্যমে অনুদান দিয়েছেন, তারা এই ফর্ম পূরণ করতে পারবেন—
https://forms.gle/9a3H74yrLFFeJoFw8
এছাড়া যারা সরাসরি ব্যাংকে নগদ অর্থ জমা দিয়েছেন, ডিপোজিট স্লিপ হারিয়ে ফেললেও বা স্লিপ না থাকলেও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে অতিরিক্ত যাচাই-বাছাই শেষে অনুদানের অর্থ ফেরত দেওয়া হবে।
বিকাশের মাধ্যমে অনুদান প্রদানকারীদের জন্য আলাদা ফর্মের কথাও উল্লেখ করেন তিনি। ওই ফর্মের লিংক—
https://forms.gle/NKTkkNVZvUvyrsGYA
ফেসবুক পোস্টে আরও জানানো হয়, ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ১০ মার্চ ২০২৬। শেষাংশে তাসনিম জারা সকল দাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, “আপনাদের আস্থা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞ।”
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।