ঢাকা দক্ষিণে ময়লার বিল বাতিলের প্রতিশ্রুতি দিলেন আসিফ মাহমুদ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ মে ২০২৬, ১০:০১
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঘোষণা দিয়েছেন, তিনি নির্বাচিত হলে নগরবাসীকে আর ময়লার বিল পরিশোধ করতে হবে না।
শনিবার (২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিশ্রুতি দেন। সেখানে তিনি উল্লেখ করেন, তার পরিকল্পনা এমনভাবে বাস্তবায়ন করা হবে যাতে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের আর্থিক কোনো ক্ষতি না হয়।
আসিফ মাহমুদ বলেন, “আমি নির্বাচিত হলে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের আর ময়লার বিল দিতে হবে না। আমরা এমন একটি কার্যকর পদ্ধতি চালু করব, যাতে নাগরিকরা স্বস্তি পান এবং পরিচ্ছন্নতাকর্মীরাও তাদের প্রাপ্য সুবিধা বজায় রাখতে পারেন।”
তার এই ঘোষণা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সৃষ্টি করেছে। নগরবাসীর একাংশ এই উদ্যোগকে স্বাগত জানালেও, অনেকে এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন।
উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বর্জ্য ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচিত হয়ে আসছে, এবং এ নিয়ে বিভিন্ন সময় নানা পরিকল্পনা ও উদ্যোগ নেওয়া হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।