হাসপাতালে ভর্তি সারজিস আলম
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১৬:২৪
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা প্রায় পৌনে ৩টার দিকে তাকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
জানা যায়, হঠাৎ তীব্র পেটব্যথা অনুভব করলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান।
সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।