সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের শপথ সম্পন্ন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ১৩:৪৭
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (জাতীয় নাগরিক পার্টি) নেত্রী নুসরাত তাবাসসুম।
বুধবার (৬ মে) দুপুর ১২টায় সংসদ ভবনে তাকে শপথবাক্য পাঠ করান হাফিজ উদ্দিন আহমদ। শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া।
শপথ গ্রহণ শেষে তিনি নিয়ম অনুযায়ী সংসদ সচিবের কার্যালয়ে শপথ বইয়ে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই শপথের মাধ্যমে নুসরাত তাবাসসুম আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এবং সংরক্ষিত নারী আসনে তার কার্যক্রম শুরু করতে যাচ্ছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।