শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা: তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ১১:৩১

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে গত কয়েকদিনে ঘটানো ভয়াবহ বাস দুর্ঘটনার পর তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল। শুক্রবার (২৭ মার্চ) সকাল ৮টা থেকে তল্লাশি শুরু করা হয়।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, “আজ তৃতীয় দিনের মতো সকাল ৮টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে। ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল সক্রিয়ভাবে উদ্ধার কাজে অংশ নিচ্ছে।”

তিনি আরও বলেন, “আমরা স্পিডবোট নিয়ে আশপাশের নদী এলাকা ঘুরে যাচ্ছি এবং খোঁজ নিচ্ছি কোথাও লাশ ভেসে গেছে কিনা। যেহেতু দুর্ঘটনার ২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেছে, তাই লাশ ভেসে যাওয়া সম্ভবনা বেশি। এজন্য আশপাশের এলাকা তল্লাশি চালানো হচ্ছে।”

ফায়ার সার্ভিস জানায়, এ পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top