রাঙামাটিতে জ্বালানি সংকটে স্পিডবোট চলাচল বন্ধ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ১৪:২৮
রাঙামাটিতে জ্বালানি তেলের ঘাটতির কারণে যাত্রীবাহী স্পিডবোট চলাচল বন্ধ হয়ে গেছে, যা জেলার অভ্যন্তরীণ নৌপথে যোগাযোগে ভোগান্তি সৃষ্টি করছে। এছাড়া, লঞ্চ চলাচলও বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে রাঙামাটি-লংগদু ও বাঘাইছড়ি রুটে স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। শহরের চারটি জ্বালানি পাম্পের মধ্যে মাত্র দুটি পাম্পে সীমিত পরিমাণ ডিজেল পাওয়া যাচ্ছে।
স্পিডবোট সেবা আগে দ্রুত যাতায়াতের জনপ্রিয় মাধ্যম ছিল। কিন্তু জ্বালানির ঘাটতি ও অকটেনের অনুপস্থিতিতে চালকরা সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
লঞ্চ মালিক সমিতির নেতারা জানান, ডিজেলের সংকট অব্যাহত থাকলে কাপ্তাই হ্রদে নৌযান চলাচলও বন্ধ হয়ে যেতে পারে। বর্তমানে হ্রদের প্রায় ১০টি রুটে ৩০টি লঞ্চ চলাচল করে, যা চালাতে দৈনিক ১২০০–১৫০০ লিটার জ্বালানি প্রয়োজন।
মৌসুমি পণ্য পরিবহনকারী নৌকা চালক মো. নাছির উদ্দিন বলেন, আগে গ্রাম থেকে প্রতিদিন তরমুজ, আনারস, কলাসহ বিভিন্ন ফল শহরে আনা হতো, কিন্তু এখন জ্বালানি সংকটে অনেকেই পণ্য পরিবহন করতে পারছেন না। এতে কৃষক ও নৌকা মালিক উভয়ই আর্থিক ক্ষতির সম্মুখীন।
রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী জানান, লঞ্চ মালিকদের সঙ্গে আলোচনা চলছে এবং আশা করা হচ্ছে, লঞ্চ চলাচল বন্ধ হবে না। তবে স্পিডবোটের জন্য জ্বালানি রেশনিং করা হচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।