আলমডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে এসে বৃদ্ধের মৃত্যু
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ১৪:৪১
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ফুয়েল কার্ড সংগ্রহের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে বখতিয়ার (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলা মাঠে এই ঘটনা ঘটে।
নিহত বখতিয়ার উপজেলার ভেদামারি গ্রামের বাসিন্দা এবং হাজী রফি উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফুয়েল কার্ড বিতরণের শেষ দিন হওয়ায় সকাল থেকেই জনসমুদ্রের মতো ভিড় ছিল। ওই ভিড়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত নিকটস্থ একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, বখতিয়ার আগ থেকেই হৃদরোগে ভুগছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, অতিরিক্ত গরম এবং শারীরিক অসুস্থতার কারণে স্ট্রোক হয় বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।