বিএনপি পানি ঘোলা করে পান করে: মামুনুল হক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ১৪:৫৩
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বিএনপির অতীত ও বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি মন্তব্য করেছেন, বিএনপি সবচেয়ে বেশি ‘পানি ঘোলা করে পান করে’।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলটির অবস্থান পরিবর্তনকে প্রশ্নবিদ্ধ করেন। পোস্টে ১৯৯১ সালের শুরু থেকে বিএনপির রাজনৈতিক ধারা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিরোধিতায় তখন বিএনপি সবচেয়ে জোরালো সাংবিধানিক ও আইনি আপত্তি তুলেছিল। কিন্তু পরবর্তীতে রাজনৈতিক চাপের মুখে একই দল সেই ব্যবস্থা আইন আকারে প্রণয়ন করেছে।
মাওলানা মামুনুল হক এই পোস্টের মাধ্যমে বিএনপির দ্বন্দ্বময় রাজনৈতিক আচরণকে জনসম্মুখে আলোচনার বিষয় হিসেবে তুলেছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।