হবিগঞ্জে বাস উল্টে আহত অন্তত ১৫
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ১৯:০৬
হবিগঞ্জের বাহুবল উপজেলায় যাত্রীবাহী একটি বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দ্বিগম্বর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস দ্বিগম্বর বাজার এলাকায় পৌঁছালে অন্য একটি যানবাহনকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারায়। পরে বাসটি সড়কের পাশে খাদে উল্টে পড়ে যায়।
দুর্ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করেন এবং গুরুতর আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
খবর পেয়ে বাহুবল মডেল থানা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায় এবং দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেয়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।