বৃহঃস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

শনিবার টানা ৮ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ১৯:০৭

ছবি: সংগৃহীত

সিলেটের বিভিন্ন এলাকায় শনিবার (১১ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত মোট আট ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই সময় রক্ষণাবেক্ষণ ও জরুরি মেরামতের কাজ করা হবে।

সিলেট বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিক্রয় ও বিতরণ বিভাগ-১) বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লাক্কাতুয়রা স্টেডিয়াম ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ধোপাগঞ্জ ফিডার, কাকুয়ারপাড় ফিডার ও ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস ফিডার এলাকায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

প্রভাবিত এলাকার মধ্যে রয়েছে ওসমানী বিমানবন্দরের আবাসিক এলাকা, কাকুয়ারপাড়, সিলেট ক্লাব, ফরিদাবাদ হাউজিং, আবাদানি, বড়শালা বাজার, পর্যটন এলাকা, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগঞ্জ, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীররগাঁও, ছালিয়া, রঙ্গটিলা, সালুটিকর ঘাট ও আশেপাশের এলাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হতে পারে। গ্রাহকরা অসুবিধার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

অন্যদিকে, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) জানিয়েছে, নাটোর দপ্তরের আওতাধীন চৌকিরপাড় ফিডার এলাকায় বিদ্যুৎ লাইনের পাশে গাছের ডালপালা কেটে ফেলার কাজের কারণে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top