হাদি হত্যা মামলার ২ আসামি ফেরত দিতে সম্মত ভারত: পররাষ্ট্র মন্ত্রণালয়
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ১৯:৫২
ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মত হয়েছে ভারত। বুধবার (০৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং জ্বালানি মন্ত্রী হরদীপ সিং পুরী-এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ।
বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। শহীদ ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেপ্তার করায় বাংলাদেশ পক্ষ ভারতের প্রতি কৃতজ্ঞতা জানায়। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আসামিদের ফেরত পাঠানো হবে বলে উভয় দেশ সম্মত হয়েছে।
এছাড়া আলোচনায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল-এর প্রত্যর্পণ বিষয়েও বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।
পররাষ্ট্রমন্ত্রী জানান, তারেক রহমান-এর নেতৃত্বে সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে এগোবে।
অন্যদিকে, ভারত জানিয়েছে—বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা প্রক্রিয়া আরও সহজ করা হবে। পাশাপাশি ডিজেল ও সারের সরবরাহ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।