রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

আকাশপথ ব্যবস্থাপনায় বড় পদক্ষেপ, চালু হচ্ছে নিয়ন্ত্রণ কেন্দ্র

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ২১:৫১

ছবি: সংগৃহীত

দেশের বিমান চলাচল ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও সমন্বিত করতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হতে যাচ্ছে নতুন আকাশপথ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা কেন্দ্র। এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের সহকারী পরিচালক মুহাম্মাদ কাউছার মাহমুদ জানিয়েছেন, আগামীকাল সোমবার সকাল ১০টায় বিমানবন্দর প্রাঙ্গণে নতুন এই কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। এছাড়া প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

কর্তৃপক্ষ জানায়, নতুন এই কেন্দ্র চালু হলে দেশের আকাশপথে ফ্লাইট পরিচালনা আরও সমন্বিত, দ্রুত ও নিরাপদ হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে দেশের বিমান ব্যবস্থাপনার সক্ষমতা আরও শক্তিশালী হবে।

এ উদ্যোগকে দেশের বিমান চলাচল ব্যবস্থার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top